দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

কৃষি প্রণোদনা বিতরণ শুরু
কৃষি প্রণোদনা বিতরণ শুরু
ছবি: কৃষি প্রণোদনা বিতরণ শুরু

সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৬৩০ জন কৃষক পর্যায়ক্রমে সরকারি প্রণোদনা পাবেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জানানো হয়, চলতি রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়াতে উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 

আরও পড়ুন,গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন

বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের সরিষা চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া মুগ চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকেরা ফসল উৎপাদনের প্রাথমিক উপকরণ বিনামূল্যে পাওয়ার পাশাপাশি চাষাবাদে উৎসাহিত হবেন। একই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় আনা, রবি ফসলের আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সরকারের কৃষিবান্ধব এ প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : উৎপাদন কৃষি প্রণোদনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x