মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের সহায়তায় মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার, সবজি বীজ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।আরও পড়ুন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক নবজাতকের মৃত্যুঅনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের সবজি বীজ এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কৃষকদের হাতে সার, বীজ ও গাছের চারা তুলে দেন এবং কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি চর্চায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।