ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের শর্ত ও দাবিগুলো মেনে নেওয়া। তাঁর মতে, সংকট সমাধানে কূটনীতির পথ অনুসরণ করতে হবে। বুধবার (১১ নভেম্বর) ইরানের বার্তাসংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরাগচি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবরকে ভিত্তিহীন গণমাধ্যমের জল্পনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞার মাধ্যমে যুদ্ধের সমাধান হবে না। এর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং ইরানের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন,পার্লামেন্টের প্রথম দিনেই নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে আইজেনকোটের জোট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের জনগণ। তাঁরা চান না, ইসরাইলকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধে জড়িয়ে পড়ুক। এ বিষয়টি বুঝতে ট্রাম্পের নিজ দেশের জনগণের কাছ থেকে শোনার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সম্মানজনক ভাষা ব্যবহার এবং কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান করতে হবে। ইরানের দাবি ও শর্তগুলো মেনে নেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব শর্ত দুই দিনের একটি প্রস্তাবে তুলে ধরা হয়েছে, যা এখনো আলোচনার টেবিলে রয়েছে।
বিষয় : নিষেধাজ্ঞা তেহরান যুদ্ধের

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬