ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা ও সময়সীমা নিয়ে গভীর মতবিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ও সংঘাতপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর তথ্যানুযায়ী, ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সংঘাত পুনরায় শুরু করা নিয়ে টানাপোড়েনের আবহেই এই ফোনালাপ হয়। আলোচনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে একটি সংবাদ মাধ্যম বিষয়টিকে ‘নরক থেকে আসা চিৎকারময় কথোপকথন’ হিসেবে বর্ণনা করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর জন্য নেতানিয়াহু প্রায় প্রতিদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে চাপ দিয়ে যাচ্ছিলেন, যা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার এই খবরটি সম্পূর্ণ অস্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ‘ভুয়া খবর, এটি সম্পূর্ণ অর্থহীন।’ এছাড়া ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে দুই নেতার কথা হলেও আলাপচারিতা মোটেও কঠিন বা উত্তপ্ত ছিল না। অন্যদিকে, এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,
আরও পড়ুন,শেখ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু আইনি বিষয়: জয়সওয়াল
বাহরাইন এবং কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতারা। তারা ট্রাম্পের কাছে নতুন করে কোনো সামরিক আগ্রাসন না চালিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। উপসাগরীয় মিত্রদের এই অবস্থানের কথা স্বীকার করে ট্রাম্প জানিয়েছেন, সার্বিক পরিস্থিতিতে আপাতত ইরানের ওপর মার্কিন হামলা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম। একই সুর ফুটে উঠেছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়েও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটন এই মুহূর্তে তেহরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো যুদ্ধ বা সামরিক অপারেশন শুরু করার প্রয়োজনীয়তা দেখছে না। মার্কিন প্রশাসনের মূল কৌশল হচ্ছে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে লক্ষ্য হাসিল করা, যা বর্তমানে কার্যকর ভূমিকা পালন করছে। তবে তিনি মার্কিন ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমানা লঙ্ঘিত হলে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। এদিকে কাতার জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতায় উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়াশব্দ পাওয়া যাচ্ছে, যা একটি মধ্যস্থতামূলক সমঝোতার আশা জাগালেও চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬