দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পার্লামেন্টের প্রথম দিনেই নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে আইজেনকোটের জোট

গাদি আইজেনকোট
গাদি আইজেনকোট
ছবি: গাদি আইজেনকোট

ইসরাইলের ২৬তম নেসেটের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নিয়েছে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া কয়েকটি আইন বাতিলের প্রস্তাবও রয়েছে এসব উদ্যোগের মধ্যে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিন জোটভুক্ত দলগুলো একাধিক বিল জমা দেয়। আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি এসব প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন বাতিল, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনসংক্রান্ত বিধান প্রত্যাহার এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিল। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাবও দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ডেমোক্র্যাটস পার্টি। এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাব জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে শাবাত বা শনিবার গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল হারেদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ। 

আরও পড়ুন,নতুন সামরিক অভিযানের বিরোধিতা উপসাগরীয় মিত্রদের, কূটনীতিতে ট্রাম্পের জোর

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন তিনি। ক্ষমতায় গেলে কমিশন গঠন বিরোধী জোটের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সমালোচকদের মতে, এসব সংস্কার গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতেই পরিবর্তনগুলো প্রয়োজন। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এতে মন্ত্রীরা তাঁর বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন এবং নিয়োগ ও বরখাস্তে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে। বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী সমিতির দুই প্রতিনিধির বদলে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধানও রয়েছে এখন।

বিষয় : পার্লামেন্টের নেতানিয়াহুর আইজেনকোটের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পার্লামেন্টের প্রথম দিনেই নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে আইজেনকোটের জোট

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x