দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এফবিআই ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যৌথ অভিযান

এফবিআই যৌথ অভিযান
এফবিআই যৌথ অভিযান
ছবি: এফবিআই যৌথ অভিযান

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর এক অজ্ঞাতনামা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছ থেকে জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর দুটি ধারা লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়। এর মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম বাহিনী এই গ্রেপ্তারের ক্ষেত্রে এফবিআই এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম পুলিশিংয়ের সিনিয়র ন্যাশনাল কোঅর্ডিনেটর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স এটিকে একটি তাৎপর্যপূর্ণ গ্রেপ্তার ও তদন্ত বলে অভিহিত করেছেন। 

আরও পড়ুন,নিষেধাজ্ঞা বাড়িয়ে যুদ্ধের সমাধান হবে না: তেহরান

মার্কিন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, যারা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে, এফবিআই তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাবে না। ইউএস আর্মি কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিনচনও দুই দেশের অংশীদারিত্বের শক্তি ও দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন। বর্তমানে গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং আটক ব্যক্তি লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন। এদিকে মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করেছে যে, এই গ্রেপ্তারের ঘটনার সঙ্গে সেপ্টেম্বরে গ্লুচেস্টারের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি 'আরএএফ ফেয়ারফোর্ড'-এ ইরানের সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন প্লটের কোনো সম্পর্ক নেই।

বিষয় : এফবিআই মার্কিন সামরিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এফবিআই ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x