দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাঁচ অভিযান, জব্দ ৮ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় পণ্য

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাঁচ অভিযান
সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাঁচ অভিযান
ছবি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাঁচ অভিযান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক পাঁচটি অভিযানে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ জব্দ করা হয়। রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সদস্যরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানের বিবরণ অনুযায়ী, পদ্মশাখরা বিওপির সদস্যরা ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করেন। কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

আরও পড়ুন,গাজীপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ৫৫ তম সমবায় দিবস

 মাদরা বিওপির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির অভিযানে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ আটক করে। পাঁচটি অভিযানে জব্দ করা এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের বিকাশে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ভারতীয় পণ্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পাঁচ অভিযান, জব্দ ৮ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় পণ্য

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x