সিলেটে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের একটি বড় চালান জব্দ করা হয়েছে।বুধবার রাতে মহানগরীর সুরমা আবাসিক এলাকার একটি গুদামে এ অভিযান চালানো হয়।র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করেন র্যাব ও বিজিবির সদস্যরা।আরও পড়ুন, বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ১১ জন আটক পরে ভ্যানটি একটি গুদামে ভারতীয় পণ্য আনলোড করে চলে যাওয়ার সময় চালককে আটক করা হয়।আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।র্যাব জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে যৌথ অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো।