দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি: গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

‎‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ‎উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলাম। ‎

আরও পড়ুন,ঐক্যবদ্ধ উদ্যোগেই সমবায়ের সফলতা, লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্যসচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সদস্যরা। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, সমবায় শুধু নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যম নয়, এটি অন্যের ভাগ্য পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার। সমবায় সমিতির মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অন্যের আয়ের সুযোগ তৈরি করতে হবে। একা যে কাজ কঠিন, সম্মিলিত উদ্যোগে তা সহজেই সম্ভব। তাই সঞ্চয়, সততা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায়কে এগিয়ে নিতে হবে। সমবায়ের শক্তি একজনের মধ্যে নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে। সমবায় আন্দোলন শক্তিশালী হলে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিষয় : উদযাপন জাতীয় সমবায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x