ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যদাতার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। দেশটির ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (আরএফজে) কর্মসূচির আওতায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। নতুন এ প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। তথ্যদাতারা সিগন্যাল, টেলিগ্রাম ও টর ব্রাউজারের মাধ্যমে একাধিক ভাষায় তথ্য পাঠাতে পারবেন। ১৯৮৪ সালে চালু হওয়া আরএফজে কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ১২৫ জনের বেশি ব্যক্তিকে মোট ২৫ কোটি ডলারেরও বেশি পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন,পেনাকে সরিয়ে প্যারাগুয়ের প্রেসিডেন্ট হলেন আলিয়ানা
তাদের ভাষ্য, তথ্যদাতাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সহায়তা করেছে। সংস্থাটি জানিয়েছে, তথ্যদাতাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁদের এবং পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি, নিষেধাজ্ঞা এড়িয়ে ডিজিটাল সম্পদ ব্যবহার এবং সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়তার অভিযোগে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ডিজিটাল সম্পদ সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লেনদেন নিষিদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বের যেখানেই ইরানি সরকারের অর্থ লেনদেনের ব্যবস্থা থাকুক, তা বন্ধ ও অকার্যকর করতে মার্কিন অর্থ মন্ত্রণালয় কাজ করবে।
বিষয় : যুক্তরাষ্ট্র পুরস্কার ডলার

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬