ব্যাংক কেলেঙ্কারিকে কেন্দ্র করে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হয়েছেন প্যারাগুয়ের সান্তিয়াগো পেনা। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্যারাগুয়ের সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন পেনাকে অপসারণের পক্ষে ভোট দেন। একজন ভোটদানে বিরত থাকেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালে শুরু হওয়া পেনার প্রেসিডেন্ট মেয়াদের অবসান ঘটে। এর আগে পেনার অধীনেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলিয়ানা। দেশটির ডিজিটাল ব্যাংক উয়েনো ব্যাংকের পতন ও সংশ্লিষ্ট আর্থিক সংকটকে কেন্দ্র করে পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ ওঠে।
আরও পড়ুন,বাজারে হামলার নিন্দা জানাল ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয়
এ ঘটনায় তাঁর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দেয়। অভিযোগগুলো তদন্তের আওতায় রয়েছে। পেনা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অভিশংসনের মাধ্যমে পদ হারানোর পরপরই পেনাকে গৃহবন্দি রাখার নির্দেশ দেয় দেশটির প্রসিকিউটররা। বিশ্বাসভঙ্গসহ বিভিন্ন অপরাধের সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উয়েনো ব্যাংকসংক্রান্ত পরিস্থিতি তদারকিতে তাঁর ভূমিকা নিয়ে তদন্ত চলছে। চলতি সপ্তাহের শুরুতে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পদ থেকে পদত্যাগ করেন। পেনার অপসারণের পর দায়িত্ব গ্রহণ করা পেদ্রো আলিয়ানা ২০২৮ সালের আগস্ট পর্যন্ত অবশিষ্ট মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
বিষয় : প্রেসিডেন্ট প্যারাগুয়ের আলিয়ানা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬