দৈনিক সংবাদ দিগন্ত

ওয়াশিংটন-তেহরান উত্তেজনায় নতুন বার্তা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
ছবি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্প বলেন, এখন তাঁদের ভাবতে হবে, আরও সামনে এগিয়ে গিয়ে বিষয়টির চূড়ান্ত সমাধান করা হবে কি না। তাঁর ভাষায়, চূড়ান্ত নিষ্পত্তি বলতে এমন পরিস্থিতি নিশ্চিত করাকে বোঝায়, যাতে একই ধরনের সংকট আর কখনো তৈরি না হয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সম্ভব হলে তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না।

আরও পড়ুন, হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

 তবে প্রয়োজনে সে পথেও যেতে হতে পারে। এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা খুব শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে সংঘাতের জেরে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো দুই পক্ষের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রাম্পের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানকে পুনর্গঠন করতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান একটি প্রস্তাব পাঠিয়েছে এমন খবরের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁর দেশের অনুমোদন ছাড়া ইরান কিছুই করতে পারবে না। ট্রাম্পের এই বক্তব্যে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা সামনে এসেছে।

বিষয় : নতুন বার্তা ট্রাম্পের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ওয়াশিংটন-তেহরান উত্তেজনায় নতুন বার্তা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x