দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি
ছবি: হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে চার দেশের বাণিজ্যিক জাহাজকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশগুলো হলো ভারত, চীন, ইরাক ও কাতার। অন্য দেশের জাহাজ চলাচল যখন নানা বাধার মুখে পড়ছে, তখন চার দেশের জন্য এ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। পারস্পরিক স্বার্থ ও কৌশলগত সম্পর্কের ভিত্তিতে এ ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতীয় জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার ফলে দেশটি থেকে ওষুধ আমদানি করা সম্ভব হবে। অন্যদিকে, চীনা জাহাজকে ছাড় দেওয়ার অন্যতম উদ্দেশ্য বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা।

আরও পড়ুন, জর্জিয়ার ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ গভর্নর কেইশা

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে মোগাদ্দাম বলেন, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দেওয়া হয়েছে। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করছে এবং যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না। ইরানের এ সিদ্ধান্ত ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দেশটি জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে চলাচলের অনুমতি পেলেও ভারতীয় জাহাজগুলোকে প্রণালি পারাপারের জন্য শুল্ক দিতে হতে পারে। অর্থাৎ, এ ছাড়ের মাধ্যমে পারাপারের খরচ পুরোপুরি মওকুফ করা হয়নি। অন্যদিকে, ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীনের সঙ্গে তেহরানের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার ও ইরাকের সঙ্গেও ইরানের রয়েছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্বার্থ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কয়েকটি দেশের জাহাজ চলাচলে ছাড় দেওয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে।

বিষয় : ইরান হরমুজ প্রণালি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x