কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মোট ৩২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন মাদক সেবনকারী, ৩ জন ধর্তব্য অপরাধে জড়িত এবং ১৩ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ বাদশাহ (৩৯), ওমর ফারুক বাদশাহ (৫০), মোহাম্মদ তাসমিন হোসাইন (২৫), সালা উদ্দিন (৪০), আমজাদ হোসেন (২৭), মোহাম্মদ ইউসুফ (২৮), মোহাম্মদ রাবিন (২০), মোহাম্মদ শফিক (২২), মাহমুদ রিফাত (২০), আহাম্মদ কবির (২০), ফয়েজ আহাম্মদ (৩২), মো. তারেক (২০), আজাদ বিন আয়াত (২০), মো. খুরশেদ (২৫), গোলামুর করিম (৩৯) ও মোহাম্মদ কাশেম (২২)। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তামিম ইকবাল (২০), মোহাম্মদ জালাল মিয়া (৪৬) ও হেলাল উদ্দিন (২৭)।
আরও পড়ুন, মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধন
বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. নাছির, রহিম উল্লাহ রকি, জাহাঙ্গীর আলম (৩০), মিজানুর রহমান (২৮), নুরুল আবছার (৩৫), নুরুল আজিম (৩৩), নুরুল কাদের (২৭), জয় বন্ধুন দে, মো. বেলাল হোসেন, দিদারুল আলম (৩৬), জাহেদুল ইসলাম নিমাত (২৬), মুহাম্মদ রিপন ও রবিউল করিম (৪৫)। পুলিশের এ বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬