গার্মেন্টস শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব হিসাবের মাধ্যমে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কোনো কর্মকাণ্ডে অর্থ সরবরাহ করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। রাজস্ব বোর্ড সূত্রের বরাতে জানা গেছে, ১২টি শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থায়নের অভিযোগ রয়েছে। এ তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া ব্যাংক হিসাবের তথ্য তলবের তালিকায় রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
আরও পড়ুন, টেকসই বিনিয়োগে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন
তালিকায় আরও রয়েছেন তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা। এদিকে মিরপুর এলাকায় শ্রমিক আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি। ব্যাংক হিসাব তলব বা জব্দের উদ্যোগকে অভিযোগের সত্যতা প্রমাণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
বিষয় : ব্যাংক হিসাব শ্রমিক আন্দোলন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬