জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানায়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।
আরও পড়ুন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি সাধারণ ছুটি পালন করা হবে। ফলে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের বার্ষিক সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত হয়। সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি কার্যকরের ঘোষণা দিল বিজিএমইএ। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর পোশাকশিল্পের কারখানাগুলো বন্ধ থাকবে।
বিষয় : সাধারণ ছুটি পোশাক কারখানা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬