দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস
ছবি: যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ দরপতনের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধসে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি (২ দশমিক ৫ ট্রিলিয়ন) ডলারের বাজারমূল্য হারিয়েছে বিভিন্ন কোম্পানি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ধসের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমে সংশোধন পর্যায়ে প্রবেশ করে। গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি হারিয়েছে। ২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। একই দিন এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনস সূচকেও বড় দরপতন হয়। ডাও জোনস ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারিয়ে আগের দিনের সব অর্জন মুছে দেয়। বাজার বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ ও নীতিগত পরিবর্তনের আশঙ্কা দরপতনের অন্যতম কারণ। টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। তিনি নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখা এবং এ খাতের কিছু কর-সুবিধা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে মার্কিন ভোটারদের রায়

এর প্রভাবে প্রযুক্তি ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধস নামে। এনভিডিয়ার শেয়ার ৯ দশমিক ৩ শতাংশ, টেসলার ১১ শতাংশ এবং স্পেসএক্সের ৯ শতাংশ কমেছে। চিপ নির্মাতাদের গুরুত্বপূর্ণ একটি সূচক কমেছে ১২ দশমিক ৩ শতাংশ। এদিকে বাজারের অস্থিরতা পরিমাপক ভিআইএক্স সূচক এক দিনেই প্রায় ৭০ শতাংশ বেড়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় মার্কিন ট্রেজারি বন্ডের সুদহারও কমেছে। ইয়ারডেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ারডেনির মতে, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও জল্পনা কমানো প্রয়োজন। অন্যদিকে ট্রুইস্ট অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা কিথ লার্নার মনে করেন, বাজারের এ অস্থিরতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, নতুন নিয়ন্ত্রণ এবং চাহিদার তুলনায় বেশি ডেটা সেন্টার নির্মাণের প্রবণতা প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x