বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে,সমাজে সেই ধরনের অনিয়ম ও লুটপাট আর দেখতে চাই না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার সকালে কালকিনি ফুট ব্রিজ হতে দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কার্পেটিং দ্বারা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার আরো বলেন,আমরা চাই সমাজের সর্বউচ্চ স্তর থেকে শুরু করে একেবারে তৃণমূলের সাধারণ মানুষও যেন সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। দেশের প্রতিটি নাগরিক যেন তাদের মৌলিক অধিকার ও নাগরিক অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের সরকার ও আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
আরও পড়ুন, চট্টগ্রামে রাতভর অভিযানে গ্রেপ্তার ২৬
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম,কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,যুবদল নেতা মামুন শিকদার,কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিষয় : লুটপাট আনিসুর রহমান খোকন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬