দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ-কাঁকড়া শিকার, ৭ জেলে আটক

৭ জেলে আটক

 সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫০ কেজি মাছ, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। পরে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের তালতলি খাল এবং কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা দুটি নৌকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫০ কেজি মাছ, ৫৭টি আটুন, তিনটি ড্রাম, ৩০০ ফুট ফাঁস জাল, একটি ককশিট, একটি হুইল, একটি দাঁড়, দুটি বৈঠা, দুটি হুক, একটি কুড়াল ও নয়টি পানির ড্রাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন,যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 আটক জেলেরা হলেন—আলী গাজীর ছেলে মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), সৈয়দ আলী গাজীর ছেলে শাহাবাজ আলী (৫২), রুহুল আমিন গাইনের ছেলে আইয়ুব আলী গাইন (৫৫), আমিন আলীর ছেলে ওয়াহিদুল ইসলাম (৫৪), করিম গাইনের ছেলে ছালাম গাইন (৫৬), অলি গাজীর ছেলে আব্দুর রউফ (৪০) এবং আব্দুল রশিদের ছেলে মো. আলিম (৩৮)। তাঁরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৭ অক্টোবর) আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্য ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারসহ বন আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ বন্যপ্রাণী, জলজ জীববৈচিত্র্য এবং বনজ সম্পদের ওপর চাপ সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ সম্প্রসারণও গুরুত্বপূর্ণ।

বিষয় : আটক জেলে সুন্দরবনের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ-কাঁকড়া শিকার, ৭ জেলে আটক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x