বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।আজমঙ্গলবার (২৭শে অক্টোবর) হলো সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়।জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শামীম তালুকদার ও সদস্য সচিবের নেতৃত্বে মিছিলটি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, সাধনার মোড় প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ২৮ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন,যুবদল নেতা জহির ফকির হত্যাকাণ্ডে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার
প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যুবদলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরেও যুবদল রাজপথ ছাড়েনি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। এ সময় জেলা যুবদল, শহর, উপজেলা ও পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন