দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় ওয়ানডের দল ঘোষণা পাকিস্তানের

ত্রিদেশীয় ওয়ানডের দল ঘোষণা পাকিস্তানের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। আর ওয়ানডে দলের অধিনায়কত্ব থাকছে পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে।এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, বাংলাদেশ এখন টেস্টে রাজত্ব করার সময় এসেছে: হাসান মাহমুদ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে নজর কাড়া রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের সাদা বলের দলে ডাক পেয়েছেন। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার সাদ বায়গ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। মোহাম্মদ ইমরান রন্ধাওয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন।টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অলরাউন্ডার সালমান আলী আগাকে এই ফরম্যাটের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে দলে রয়েছেন। উইকেটকিপার-ব্যাটার উসমান খান ও স্পিনার উসমান তারিকও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।এশিয়ান গেমসে পাকিস্তানের দলে থাকা পেসার আলী রাজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও আহমেদ দানিয়ালও ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই।

বিষয় : টি-টোয়েন্টি শ্রীলঙ্কা সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় ওয়ানডের দল ঘোষণা পাকিস্তানের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। আর ওয়ানডে দলের অধিনায়কত্ব থাকছে পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে।এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, বাংলাদেশ এখন টেস্টে রাজত্ব করার সময় এসেছে: হাসান মাহমুদ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে নজর কাড়া রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের সাদা বলের দলে ডাক পেয়েছেন। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার সাদ বায়গ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। মোহাম্মদ ইমরান রন্ধাওয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন।টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অলরাউন্ডার সালমান আলী আগাকে এই ফরম্যাটের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে দলে রয়েছেন। উইকেটকিপার-ব্যাটার উসমান খান ও স্পিনার উসমান তারিকও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।এশিয়ান গেমসে পাকিস্তানের দলে থাকা পেসার আলী রাজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও আহমেদ দানিয়ালও ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x