দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশ এখন টেস্টে রাজত্ব করার সময় এসেছে: হাসান মাহমুদ

হাসান মাহমুদ

একসময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে বড় প্রত্যাশা করা কঠিন হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বদলেছে সেই চিত্র। পেসার হাসান মাহমুদ মনে করেন, এখন টেস্টে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হয়েছে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও দেখছেন তিনি। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে বাংলাদেশ। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, দলের মধ্যে এখন ধারাবাহিকতার পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রস্তুত বলেও মনে করেন তিনি। তার মতে, আগে টেস্টে বাংলাদেশ সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও এখন সেই সময় এসেছে। গত দুই বছরে ১৩টি টেস্টের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হাসানের কাছে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানো ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ একটি মোড় পরিবর্তনের ঘটনা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সামনে রয়েছে আরও ছয়টি টেস্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটি টেস্ট খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন,পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্বে আবারও পরিবর্তনের আভাস

 হাসানের হিসাব, ঘরের মাঠের চারটি ম্যাচ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হতে পারে। টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভাবনা এখন এতটাই বড় জায়গায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছর ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে নজরকাড়া বোলিং করেছেন হাসান। বোলিংয়ের ধরন ও নিয়ন্ত্রণের কারণে তাকে ‘মিনি-ম্যাকগ্রা’ নামেও ডাকা হয়। তার বিশ্বাস, বাংলাদেশের নতুন প্রজন্মের পেসারদের উত্থানে বিশ্ব ক্রিকেটে দেশের টেস্ট দলের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজে নিজের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেন হাসান। ব্যাটারদের রান করার সুযোগ না দিয়ে নিখুঁত জায়গায় বল করে যাওয়াই ছিল তার মূল লক্ষ্য। শর্ট বল ও বাউন্সার দিয়ে ব্যাটারদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনাতেও অটল ছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এরপরও এই হারকে দলের অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখছেন না হাসান। তার মতে, পেসাররা ফিট থাকলে এবং ব্যাটাররা নিয়মিত রান করতে পারলে খুব দ্রুতই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও উঁচু স্তরে পৌঁছাতে পারবে।

বিষয় : রাজত্ব টেস্টে হাসান মাহমুদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ এখন টেস্টে রাজত্ব করার সময় এসেছে: হাসান মাহমুদ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x