পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নাটক যেন থামছেই না। একের পর এক নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জনে ফের আলোচনায় এসেছে পাকিস্তানের টি-টোয়েন্টি দল। এবার অধিনায়ক সালমান আলী আগার পদ হারানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সালমানের পরিবর্তে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হতে পারে সাহিবজাদা ফারহানকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফারহানই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে একাধিক সূত্রের দাবি।সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ফারহান। তার নেতৃত্বে প্রথমবারের মতো রৌপ্যপদক জিতেছে পাকিস্তান।
আরও পড়ুন, মেসির বিদায়ে সংরক্ষিত হবে কিংবদন্তির সেই আর্মব্যান্ড
এই সাফল্যকে বিবেচনায় নিয়ে তাকে দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার চিন্তাভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এদিকে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান দলে ফিরতে পারেন বাবর আজম। পাশাপাশি শাদাব খান, নাসিম শাহ ও ফখর জামানেরও দলে ফেরার সম্ভাবনা রয়েছে।তবে কয়েকজন ক্রিকেটারের জায়গা ধরে রাখা কঠিন হতে পারে। সূত্রের বরাতে জানা গেছে, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, হায়দার আলী ও ওয়াসিম জুনিয়র বাদ পড়তে পারেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।সোমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা হতে পারে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর।
বিষয় : টি-টোয়েন্টি অধিনায়ক পাকস্তানে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন