শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। আর ওয়ানডে দলের অধিনায়কত্ব থাকছে পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে।এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।আরও পড়ুন, বাংলাদেশ এখন টেস্টে রাজত্ব করার সময় এসেছে: হাসান মাহমুদইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে নজর কাড়া রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের সাদা বলের দলে ডাক পেয়েছেন। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার সাদ বায়গ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। মোহাম্মদ ইমরান রন্ধাওয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন।টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অলরাউন্ডার সালমান আলী আগাকে এই ফরম্যাটের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে দলে রয়েছেন। উইকেটকিপার-ব্যাটার উসমান খান ও স্পিনার উসমান তারিকও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।এশিয়ান গেমসে পাকিস্তানের দলে থাকা পেসার আলী রাজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও আহমেদ দানিয়ালও ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।