দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় এবার তার বাবা আক্তার ঢালী (৫২) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল শহীদের মোড় এলাকায় ঢালী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৭টার দিকে আক্তার ঢালী বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর শরীরের ডান পাশে বিদ্ধ হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আক্তার ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এর আগে গত ১৫ আগস্ট একই উপজেলার দুর্জনীমহল গ্রামে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দেড় মাস না পেরোতেই এবার তাঁর বাবাকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন, জবি কেন্দ্রীয় মন্দির কমিটির নেতৃত্বে অজয় পাল ও জয় সাহা

স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পরপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে আক্তার ঢালী হত্যার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, আক্তার ঢালীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনেও পুলিশ কাজ করছে।একই পরিবারের বাবা ও ছেলের পরপর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় : আতঙ্ক বাবাকেও গুলি ছেলেকে হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x