মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে অভিযুক্ত লম্পট বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষুদ্ধ জনতা ওই লম্পটকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে সম্প্রতি বাড়িতে একা পেয়ে ধর্ষন চেষ্টা চালায় একই গ্রামের হাবুল শিকদার(৫৭)। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার গা ঢাকা দিয়ে থাকেন।
আড়ও পড়ুন,শিক্ষক গড়েন আলোকিত জাতি, তাঁদের মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি
পরে হাবুল শিকদার ওই বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করার জন্য এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ সোমবার সন্ধ্যায় ওই গ্রামের প্রায় ৫ শতাধিক লোকজন ভুক্তভোগী পরিবারকে সাথে নিয়ে অভিযুক্ত হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। এক পর্যায় এই মিছিল শেষে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত হাবুল শিকদারের বসতবাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
আমি থানায় অভিযোগ করেছি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিষয় : অগ্নিসংযোগ ধর্ষন অভিযোগ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন