দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়

রমজান ও ঈদের সম্ভাব্য সময়

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে সম্ভাব্য এসব তারিখের কথা জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে এর আগের দিন ৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। একই সঙ্গে পরদিন রোজা রাখার জন্য রাতে সেহরি গ্রহণ করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে রমজান মাস ২৯ দিনে শেষ হলে ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদের তারিখ একদিন পিছিয়ে যেতে পারে। 

আরও পড়ুন,ত্রাণ নিতে গিয়ে হেলিকপ্টার থেকে পড়া প্যাকেটের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশিত তারিখগুলো এখনো চূড়ান্ত নয়। এগুলো মূলত জ্যোতির্বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাবের ভিত্তিতে করা সম্ভাব্য পূর্বাভাস। ইসলামি বর্ষপঞ্জির মাস শুরুর ক্ষেত্রে নতুন চাঁদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই বাস্তবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্তের ওপরই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে। বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রমজান শুরুর ও ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। অর্থাৎ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসেবে সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিষয় : রমজান ৪১ বছর জ্যোতির্বৈজ্ঞানিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x