দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭ জন গ্রেপ্তার

পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭ জন গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক মামলায় ৬ জন, মাদকসেবী হিসেবে ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, পুরাতন মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ান আরজু (৫৪), মো. বাহা উদ্দিন (৫৮), মো. জুয়েল (২৩), মোসা. রেহানা (৬০), মোসা. হনুফা (৩২) ও মোসা. রুবি (৪৫)।সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন (৪২)কে। 

আরও পড়ুন,সুলতানি আমলের স্মৃতি বহন করছে সোনারগাঁয়ের গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. হুমায়ুন কবির (৪৪) ও জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি সানা উল্লাহ (৩২)।এ ছাড়া পুরাতন মামলায় মো. সিয়াম (১৮), রফিকুল ইসলাম, মো. আজগর আলী (২১) ও মুন্না (৪২) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় মো. সাব্বির আহমেদ (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. বাছেদ (৪৯)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।সোনারগাঁ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার পুলিশ সাঁড়াশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x