দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে: রেহমান সোবহান

রেহমান সোবহান

বিশ্ব অর্থনীতির কেন্দ্র ধীরে ধীরে এশিয়ার দিকে সরে আসছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, চীন ও ভারতের মতো বড় অর্থনীতির উত্থানের সঙ্গে এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় বাড়ছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্যও বড় সুযোগ তৈরি করেছে। তবে সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এ এসব কথা বলেন তিনি। রেহমান সোবহান বলেন, বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোর যে প্রভাব ছিল তা কমছে। এশিয়ার দেশগুলোর রপ্তানি সক্ষমতা ও অর্থনৈতিক শক্তি বাড়ছে। ফলে বৈদেশিক সাহায্য বিনিয়োগ ও মূলধনের জন্য উন্নয়নশীল দেশগুলোর পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীলতাও আগের তুলনায় কমছে। তিনি বলেন, বিশ্বের প্রধান বাণিজ্যিক শক্তিতে পরিণত হচ্ছে এশিয়া।

আরও পড়ুন,নির্বাচন হলেও চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস কমেনি: নাসীরুদ্দীন

 দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশের বাণিজ্যেও এশিয়ার দেশগুলোর ভূমিকা বাড়ছে। প্রযুক্তির ক্ষেত্রেও চীনসহ এশিয়ার কয়েকটি দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে শুল্ক ও বাণিজ্যনীতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক চাপের মাধ্যমে বাজার তৈরি করার চেষ্টা বিশ্বায়নের স্বাভাবিক প্রক্রিয়াকে পরিবর্তন করছে এবং আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার ওপর এর প্রভাব পড়ছে। বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে রেহমান সোবহান বলেন, চীন ও ভারতের মতো দুটি বড় অর্থনীতির প্রতিবেশী হওয়া বাংলাদেশের জন্য বড় সুবিধা। তবে এ দুই দেশের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানির সুযোগ এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। দেশের উৎপাদন খাত চীন ও ভারতের সরবরাহব্যবস্থার সঙ্গে কিছুটা যুক্ত হলেও এই সংযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির বহুমুখীকরণে নানা পরিকল্পনা থাকলেও সেগুলোর বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। ভবিষ্যতের অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে হলে কৌশলগত পরিকল্পনার পাশাপাশি কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

বিষয় : অর্থনীতি এশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে: রেহমান সোবহান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x