ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে, একটি কাজের দায়িত্ব পালন করতে সম্প্রতি বালিতে যান নুসরাত। সেখানে থাকাকালেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হন তিনি। চিকিৎসার প্রয়োজন হওয়ায় বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে অভিনেত্রীর কী ধরনের আঘাত লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নুসরাতের বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বালির কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নুসরাত ভারুচা।
আরও পড়ুন, আইনি লড়াইয়ে উর্বশী
সেসব ছবিতে কাজের পাশাপাশি দ্বীপটির বিভিন্ন স্থানে সময় কাটানোর মুহূর্তও দেখা যায়।এদিকে ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নুসরাত।নতুন এই সিনেমায় পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও অভিনয় করছেন বলে জানা গেছে। সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।এর আগে সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ভারুচা। নতুন সিনেমার কাজের পাশাপাশি বালিতে দুর্ঘটনার পর তার চিকিৎসা ও বর্তমান অবস্থার বিষয়টিও ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
বিষয় : অভিনেত্রী শিকারি দুর্ঘটনায় আহত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন