দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও দক্ষতা বাড়াতে এই উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। 

আরও  পড়ুন, যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তে কেন্দ্রের জরুরি নির্দেশনা

রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান কমিটিতে দায়িত্ব পালন করবেন।এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে সাংগঠনিক কাঠামো নিয়ে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। দলের ৬৪ জেলায় কমিটি গঠনের পর উপজেলা পর্যায়েও কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।নতুন সাংগঠনিক উপ-কমিটির মাধ্যমে দলের মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কাজ আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : এনসিপি উপ-কমিটি সারজিস আলম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও দক্ষতা বাড়াতে এই উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। 

আরও  পড়ুন, যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তে কেন্দ্রের জরুরি নির্দেশনা

রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান কমিটিতে দায়িত্ব পালন করবেন।এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে সাংগঠনিক কাঠামো নিয়ে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। দলের ৬৪ জেলায় কমিটি গঠনের পর উপজেলা পর্যায়েও কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।নতুন সাংগঠনিক উপ-কমিটির মাধ্যমে দলের মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কাজ আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x