দৈনিক সংবাদ দিগন্ত

এনসিপি গঠন করল ‘পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক’ উপ-কমিটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনতে নতুন একটি উপ-কমিটি গঠন করেছে। এই ‘পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান তুহিন।কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধি-ভিত্তিক এই উপ-কমিটি ঘোষণা করা হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরও পড়ুন, পটুয়াখালী-৩ আসনে প্রার্থী নুরের মোট সম্পদ ৮৯ লাখপর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নাভিদ নওরোজ শাহ, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, ইঞ্জিনিয়ার মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা এবং তানজিদ রহমান।

এনসিপি গঠন করল ‘পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক’ উপ-কমিটি