প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সফরটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো দুই দেশের পক্ষ থেকে সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই বাতিল হয়েছিল। নতুন করে সফরের সময়সূচি নির্ধারণের প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব গ্রহণের পর সফরের সময়সূচি নিয়ে আলোচনা আরও গতি পেতে পারে। আসাদ আলম সিয়ামকে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়টি এরই মধ্যে প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন, অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম
তবে সফরটি বাস্তবে কখন হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা-নয়াদিল্লির কয়েকটি অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যু। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দুই দেশের অবস্থান এখনো পুরোপুরি সমন্বিত হয়নি।এদিকে গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে মোদি তাকে ধন্যবাদ জানান। দুই নেতার এই বার্তা বিনিময়কে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে তখনও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন