দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম

জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জেরা শেষ হওয়ার পর প্রসিকিউশন এ বিষয়ে তাদের প্রত্যাশার কথা জানায়।প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মামলায় তদন্ত কর্মকর্তাকে ১৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ানোর প্রস্তুতি রয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষ চাইলে আদালতের অনুমতি নিয়ে সাফাই সাক্ষী হাজির করতে পারবে। এরই মধ্যে আসামিপক্ষ দুজন সাফাই সাক্ষীর নাম জমা দিয়েছে।

আরও  পড়ুন : সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

তিনি বলেন, মামলায় ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযোগের সমর্থনে প্রত্যক্ষদর্শী, দালিলিক ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছে বলে দাবি করেছে। তবে মামলার বিচারিক কার্যক্রম কবে শেষ হবে এবং রায় কবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের এখতিয়ার বলে জানান তিনি।অন্যদিকে, জিয়াউল আহসানের আইনজীবী ও তার বোন নাজনীন নাহার প্রসিকিউশনের বক্তব্যের বিরোধিতা করেছেন। তার দাবি, অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট সাক্ষী প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন, জিয়াউল আহসানকে লক্ষ্য করে মামলাটি করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তার ওপর চাপ প্রয়োগের চেষ্টা হয়েছিল।মামলার বিচারিক কার্যক্রম স্বাভাবিক গতিতে চললে অক্টোবরের মধ্যে উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হতে পারে বলে প্রসিকিউটর আশা প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত সময়সূচি ও রায়ের বিষয়টি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

বিষয় : কার্যক্রম মামলার বিচারিক জিয়াউল আহসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে শেষ হতে পারে জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x