লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে পুলিশ। (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কমলনগর থানা এলাকা থেকে ৫৬ জন এবং রামগতি থানা এলাকা থেকে ৪৪ জনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।অভিযানের সময় বিভিন্ন স্থানে সন্দেহভাজন কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন, কাশিমপুর কারাগার থেকে আদালতফেরত হাজতি পালিয়ে গেলেন
তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ বা তথ্য পাওয়া গেছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই শুরু করেছে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয় : কিশোর গ্যাং অপরাধপ্রবণতা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন