ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড।ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে থাইল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল নিয়ে মাঠে নামে থাইল্যান্ড। ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই।প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে আবারও পাকিস্তানের রক্ষণে আঘাত হানে থাইল্যান্ড। ৪১ মিনিটে সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
আড়ও পড়ুন,মালয়েশিয়ার কাছে হেরে ফিফা আসিয়ান কাপে চাপে বাংলাদেশ
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। কয়েকটি আক্রমণ তৈরি করলেও থাইল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করতে পারেনি তারা।বরং ৬৪ মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে পাকিস্তান। হারিস জেবের আত্মঘাতী গোলে থাইল্যান্ডের লিড বেড়ে দাঁড়ায় ৩-০।
ম্যাচের শেষ দিকে আবারও গোলের দেখা পান তিরাসাক পোয়েইফিমাই। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে থাইল্যান্ডের জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড। আর বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন