জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও সরাসরি শেষ আটে প্রবেশ করেছে। এশিয়ান গেমসের অফিসিয়াল সূচি অনুযায়ী, পুরুষ ক্রিকেটে এই চারটি দল সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে।বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ম্যাচটি জাপান সময় দুপুর ২টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় সকাল ১১টা।‘বি’ গ্রুপে রয়েছে হংকং, চীন, মালয়েশিয়া ও ওমান। গ্রুপপর্বে এসব দলের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারিত হবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে।
আরও পড়ুন, নেইমারহীন ব্রাজিলের নতুন যুগের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র
সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের। ২৯ সেপ্টেম্বর তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।শেষ আটের বাধা পেরোতে পারলে ১ অক্টোবর সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। অফিসিয়াল সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-কোয়ার্টার ফাইনাল এবং বাংলাদেশ-কোয়ার্টার ফাইনালের বিজয়ী দুই দল। ফলে বাংলাদেশ ও পাকিস্তান নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে।এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরো প্রতিযোগিতাটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন