একসময় দর্শকের মনে গভীর জায়গা করে নেওয়া জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি এবার ফিরছে নতুন প্রজন্মের শিল্পী ও নির্মাণশৈলী নিয়ে। ১৯৯৮ সালের সিনেমাটির আবহ ও মূল গল্প ধরে ২৮ বছর পর নির্মিত হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
পুরোনো সিনেমার সঙ্গে নতুন সিনেমাটির বেশ কিছু মিল থাকলেও অভিনয়শিল্পী শুটিং লোকেশন এবং গানের আয়োজনে এসেছে পরিবর্তন। মূল গল্পের আবহ অক্ষুণ্ণ রেখে বর্তমান সময়ের দর্শকের উপযোগী করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
১৯৯৮ সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পাওয়া হঠাৎ বৃষ্টির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। এবার আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করেছেন কামরুজ্জামান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ও রাদিফা। তাঁদের সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম ফারজানা ছবি ক্রিস্টিয়ানো তন্ময় কায়েস আরজু মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
নতুন সিনেমায় রাখা হয়েছে হঠাৎ বৃষ্টির জনপ্রিয় তিন গান। এগুলো হলো এ যেন হঠাৎ বৃষ্টি একদিন স্বপ্নের দিন ও সোনালি প্রান্তরে। পাশাপাশি যুক্ত হয়েছে দুটি নতুন গান। মেঘের ভেলায় গানটি গেয়েছেন কনা ও ইমরান। আর একটা গল্প অল্প অল্প গানটি গেয়েছেন লিজা। দুটি গানেরই গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
আড়ও পড়ুন,এক টুকরো হাসি জয়ার
শুটিং লোকেশনেও এসেছে পরিবর্তন। পুরোনো সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ভারতের রাজস্থানে ধারণ করা হলেও নতুন সিনেমায় সেই আবহ তৈরি করা হয়েছে বাংলাদেশের শ্রীমঙ্গলের মনোরম প্রাকৃতিক পরিবেশে।পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন হঠাৎ বৃষ্টির মতো জনপ্রিয় একটি সিনেমা নতুন করে নির্মাণ করা বড় চ্যালেঞ্জ। তবে মূল গল্প ঠিক রেখে বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে দর্শকের সামনে গল্পটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
পুরোনো দিনের নস্টালজিয়ার সঙ্গে নতুন প্রজন্মের শিল্পী ও নির্মাণের সমন্বয় নিয়েই প্রেক্ষাগৃহে আসছে আবার হঠাৎ বৃষ্টি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
বিষয় : হঠাৎ বৃষ্টি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন