দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তির শেষ সময় ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও  পড়ুন, এআই প্রশিক্ষণে তরুণদের বাছাই পরীক্ষা, ১ লাখের বেশি আবেদন

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয় বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রস্তুতি চলছে। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর বাছাইপর্বে বৈধ প্রার্থীদের তালিকা আরও স্পষ্ট হবে।এরপর আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের ধাপ শেষ করে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। শেষ পর্যন্ত ২৯ অক্টোবর ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

বিষয় : রোববার উপনির্বাচন জমার শেষ দিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x