দৈনিক সংবাদ দিগন্ত

আকাশে মেঘ থাকলেও কমছে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

কমছে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ওপর থেকে স্থল নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও  পড়ুন, দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৭ দিনের ছুটি

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।তবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতায় অঞ্চলভেদে পরিবর্তন আসতে পারে। ফলে কোথাও বৃষ্টি কমলেও কিছু অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা থাকবে।

বিষয় : তাপমাত্রা নিম্নচাপ কমছে বৃষ্টি নিম্নচাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আকাশে মেঘ থাকলেও কমছে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x