দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৭ দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। 

আরও পড়ুন, পুলিশ সদস্যদের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরাও টানা সাত দিনের ছুটি পাবেন।এদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ধর্মীয় ঐচ্ছিক ছুটি যুক্ত হলে টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে। তবে সরকারি কর্মচারীদের ছুটির প্রকৃত মেয়াদ নির্ভর করবে সংশ্লিষ্ট ছুটির বিধান এবং ঐচ্ছিক বা অতিরিক্ত ছুটি গ্রহণের ওপর।উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে। সংশোধিত প্রজ্ঞাপনে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও শারদীয় দুর্গাপূজার ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য টানা সাত দিনের ছুটি নিশ্চিত হচ্ছে।

বিষয় : শিক্ষার্থী দুর্গাপূজা সংশোধিত ছুটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৭ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x