দৈনিক সংবাদ দিগন্ত

মালয়েশিয়ার কাছে হেরে ফিফা আসিয়ান কাপে চাপে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে চাপে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে হামজা চৌধুরীদের দল।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের পর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বার্গসন দা সিলভা গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মালয়েশিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। আর দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে ব্রোঞ্জ ফাইনালে।

আড়ও পড়ুন,শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের

ফাইনালের আশা ধরে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে হারলে ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যাবে। তবে ব্রোঞ্জ ফাইনালে ওঠার সম্ভাবনা তখনো থাকবে।

সেক্ষেত্রে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফলের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর ফল এবং গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই টুর্নামেন্টকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। শক্তিশালী মালয়েশিয়া সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সাফের আগে দলকে আরও গুছিয়ে নেওয়াই বাংলাদেশের অন্যতম লক্ষ্য।

বিষয় : বাংলাদেশ আসিয়ান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার কাছে হেরে ফিফা আসিয়ান কাপে চাপে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x