দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দ্বিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ।স্থানীয় সময় শুক্রবার ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। শনিবার ২৬ সেপ্টেম্বর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ। সাম্প্রতিক প্রতিবেদনে চুক্তিটিকে দুই দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার নতুন পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।চুক্তির আওতায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা সুরক্ষা ও পারমাণবিক বিস্তার রোধের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা চুক্তি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার প্রথম চুক্তি হয়েছিল ১৯৮১ সালে। দীর্ঘ বিরতির পর নতুন এই চুক্তির মাধ্যমে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।

আড়ও পড়ুন,ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

বিশেষ করে রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।

যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি আইনের ১২৩ ধারার অধীনে দেশটি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার আইনি কাঠামো তৈরি করে। এসব চুক্তি প্রযুক্তিগত সহযোগিতা গবেষণা এবং নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তি তৈরি করে।

বিষয় : চুক্তি সহযোগিতা সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x