দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নিজস্ব গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে তাদের পুরস্কৃত করা হবে।তিনি জানান, সম্প্রতি এ ধরনের কয়েকজনকে আটক করা হয়েছে। গত সপ্তাহে দুইজনকে এবং শুক্রবার আরও একজনকে আটক করা হয় বলে জানান তিনি।

পুলিশের গোয়েন্দা সক্ষমতার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ব্যক্তিরা এতদিন দেশেই লুকিয়ে ছিলেন। তাহলে পুলিশের গোয়েন্দা সহায়তা কোথায় ছিল—এমন প্রশ্নও তোলেন তিনি।দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আড়ও পড়ুন,২৮ সেপ্টেম্বর থেকে সিএনজি স্টেশন বন্ধের ধর্মঘট প্রত্যাহার

চব্বিশের আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের পরিসংখ্যানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই সময় এক মাসে দেশে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। পাশাপাশি গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন পরিসংখ্যানের কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ এবং এসব ঘটনার জন্য দায়ীদের ভবিষ্যতে রাজনীতিতে মানুষ দেখতে চাইবে কি না সে প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত পাঠাতে প্রতিবেশী দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয়।

বিষয় : নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x