দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পাঁচবিবি-হিলি সড়কেরবিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, আকাশ মন্ডল মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। 

আরও পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসন-পৌরসভার যৌথ অভিযান শুরু

পথে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : সংঘর্ষ যুবক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পাঁচবিবি-হিলি সড়কেরবিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, আকাশ মন্ডল মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। 

আরও পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসন-পৌরসভার যৌথ অভিযান শুরু

পথে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x