দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসন-পৌরসভার যৌথ অভিযান শুরু

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি, শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।শনিবার (২৬ সেপ্টেম্বর '২৬) সকালে শহরের জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করে একটি সচেতনতামূলক শোভাযাত্রা ও র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে এসে শেষ হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনা ও পৌরসভাভিত্তিক কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।র‍্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজের নেতৃত্বে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন,“ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।”

আরও  পড়ুন, সাভারে স্বৈরাচারের আর কোনো জায়গা হবে না - তাজ খান নাঈম

 পৌরসভার কার্যক্রম ও নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। তবে কেবল পৌরসভার প্রচেষ্টাই যথেষ্ট নয়; দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে আমরা ডেঙ্গুমুক্ত সুন্দর একটি বাংলাদেশ ও পরিচ্ছন্ন সাতক্ষীরা উপহার দিতে পারব।”এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করেন। তিনি বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ও ফ্রিজের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।এছাড়া সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনের সদস্য, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু নির্দিষ্ট সময়ের পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বিষয় : প্রশাসন যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসন-পৌরসভার যৌথ অভিযান শুরু

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x