নেত্রকোনায় নিখোঁজের ছয়দিন পর নাজমা আক্তার খাতুন (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নাজমার সাবেক স্বামী নুরুল আমীন (৪০)কে আটক করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত উদ্ধারের পর নুরুল আমীনের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড় থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজমা নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই মো. শুভ (১২) ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে নাজমার সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, নাজমা ও নুরুল আমীনের প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। তাঁদের ছয় বছরের ছেলে মুজাহিদ ও আড়াই বছরের মেয়ে নাজিফা রয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাঁদের একাধিকবার বিচ্ছেদ ও পুনরায় বিয়ে হয়।
আরও পড়ুন, রামুতে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ
সর্বশেষ তাঁরা আলাদা থাকছিলেন। নাজমা সাবেক স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেছিলেন। এ ছাড়া ধর্ষণের অভিযোগে করা একটি মামলাও পিবিআই তদন্ত করছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, গত ১৯ সেপ্টেম্বর নাজমার সঙ্গে নুরুল আমীনের দেখা হওয়ার পর দুজনের মধ্যে মোবাইল ফোন নেওয়া এবং টাকা দেওয়া নিয়ে বিরোধ হয়। পরে তাঁরা মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ এলাকায় যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে আবারও তর্ক-বিতর্কের একপর্যায়ে নুরুল আমীন নাজমাকে আঘাত করেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে নাজমাকে শ্মশানঘাট এলাকায় নিয়ে তাঁর ওড়না দিয়ে শ্বাসরোধ করা হয়। এরপর মরদেহ নদীর পাড়ে নিয়ে মাটিচাপা দেওয়া হয় বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের জানান, নুরুল আমীনের দেখানো স্থান থেকে নাজমার ব্যবহৃত ওড়না, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর পাড় থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয় : মরদেহ উদ্ধার স্বামী আটক মাটিচাপা নারী

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন