দৈনিক সংবাদ দিগন্ত

কানাডায় এটিএসসি ২০২৬ মেলায় বাংলাদেশের ১৩ পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান

বাংলাদেশের ১৩ পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা বা এটিএসসি ২০২৬। আন্তর্জাতিক অ্যাপারেল ও টেক্সটাইল খাতের এই বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৩টি তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় মেলায় অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব বাণিজ্যিক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা।বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশন অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপন করা পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রফতানিযোগ্য পণ্যের প্রচারমূলক ব্রশিওর ও তথ্যসামগ্রী রাখা হয়েছে।

এর মাধ্যমে কানাডার আমদানিকারক ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রফতানি সক্ষমতা এবং বহুমুখী রফতানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।আয়োজকদের প্রত্যাশা এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশ নেবেন। মেলায় ১০০টির বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আড়ও পড়ুন,দেশে ১০ হাজার টন মসুর ডাল ও ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

এবারের এটিএসসি ২০২৬-এর অন্যতম আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি উদ্ভাবনী পণ্য এবং টেকসই উপকরণের ব্যবহার।মেলায় অংশ নেওয়া বাংলাদেশের ১৩ প্রতিষ্ঠান হলো ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার লিমিটেড গ্যাটসবি গ্রুপ আন টেক্স বিডি লিমিটেড নিট ফেয়ার লিমিটেড ফিয়াট ফ্যাশন লিমিটেড ওয়ার্পটেক্স বাংলাদেশ ডুকাটি অ্যাপারেলস লিমিটেড আশরাফ-উল সোয়েটার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসআই কম্পোজিট লিমিটেড এবং আমানাহ অ্যাপারেলস।

সংশ্লিষ্টরা আশা করছেন, এটিএসসি ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণের সুযোগ তৈরি হবে।

বিষয় : বাংলাদেশ প্রতিষ্ঠান পোশাক বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় এটিএসসি ২০২৬ মেলায় বাংলাদেশের ১৩ পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x