দৈনিক সংবাদ দিগন্ত

রেমিট্যান্সে বড় উল্লম্ফন ২৩ দিনে এসেছে ৮ বিলিয়ন ডলার

২৩ দিনে এসেছে ৮ বিলিয়ন ডলার

দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৮ দশমিক ০২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭ দশমিক ০৬৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

এদিকে শুধু সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৯৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ সেপ্টেম্বরে এখন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

আড়ও পড়ুন,স্মার্ট লিভিংয়ে বদলে যাচ্ছে আধুনিক আবাসনের ধারণা

প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে প্রবাসী আয় দেশে আনার প্রবণতা বাড়লে দেশের রিজার্ভ ও বহিঃখাতের স্থিতিশীলতা ধরে রাখতে তা সহায়ক হতে পারে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়লে আমদানি ব্যয় পরিশোধেও স্বস্তি তৈরি হওয়ার সুযোগ থাকে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে। ফলে বছরের বাকি সময়েও প্রবাসী আয় এই গতি ধরে রাখতে পারলে দেশের সামগ্রিক বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা রয়েছে।

বিষয় : বিলিয়ন রেমিট্যান্সে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্সে বড় উল্লম্ফন ২৩ দিনে এসেছে ৮ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x