দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতির হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতার চিত্র রিজার্ভের এই অবস্থানে প্রতিফলিত হচ্ছে।এদিকে রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা।আরও পড়ুন, দেশের অর্থ বিদেশে যাচ্ছে থামছে না অর্থপাচারগত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার।আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ।রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব রাখছে। এর সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান অবস্থান দেশের বহিঃখাতের স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।